
স্বৈরাচার বিদায় নিলেও গণতন্ত্র এখনও আলোর মুখ দেখনি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
সোমবার (২৬ মে) বেলা সাড়ে ১১টায় রাজধানীর শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন তিনি।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, স্বৈরাচার বিদায় নিলেও জনগণ এখনও গণতন্ত্রের নাগালের বাইরে। দল এখনও গণতন্ত্রের লড়াইয়ে আছে, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে তা প্রতিষ্ঠা করা হবে। আর গণতন্ত্র পুনরুদ্ধারে প্রয়োজন সুষ্ঠু নির্বাচন, নতুবা ব্যর্থ হবে জুলাই গণঅভ্যুত্থান বলেও জানান।
গয়েশ্বর বলেন, গণতন্ত্র এখনও আলোর মুখ দেখনি। গণতন্ত্রের লড়াইয়ে বিগত দিনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অনেক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। তাকে হত্যারচেষ্টাও করা হয়। তারপরও তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের বাইরে থাকলেও সবসময় নেতাকর্মী ও জনগণের পাশে থেকেছেন। তিনি পুরো জাতিকে ঐক্যবদ্ধ রেখেছেন। ছাত্র-জনতার আন্দোলনেও সহযোগিতা করেছে বিএনপি।
বিএনপি সবসময় বাংলাদেশের মানুষের গণতন্ত্র ফিরিযে আনার জন্য লড়াই করেছে। স্বৈরাচার বিদায় নিলেও দেশে এখনও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। গণতন্ত্র পুনরুদ্ধারের সুষ্ঠু নির্বাচন দরকার। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে তা প্রতিষ্ঠা করা হবে। গণতন্ত্র ফেরাতে প্রয়োজন সুষ্ঠু নির্বাচন, নতুবা ব্যর্থ হবে জুলাই গণঅভ্যুত্থান।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান সাহসী নেতা। তিনি অনেক হামলা-মামলার শিকার হন। তার রাজনৈতিক পথচলার সাফল্য কামনা করেন গয়েশ্বর।
উল্লেখ্য, হত্যাসহ মোট ৩৩টি মামলার আসামি ছিলেন জাকির খান। দীর্ঘদিন পলাতক থাকার পর ২০২২ সালের ৩ সেপ্টেম্বর র্যাব-১১ এর একটি অভিযানে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর ধাপে ধাপে বিভিন্ন মামলায় জামিন পান তিনি। চলতি বছরের ৭ জানুয়ারি সাব্বির আলম হত্যা মামলার রায়ে তিনি খালাস পান।
বিএইচ