
লন্ডনে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।
বৃহস্পতিবার সকাল ১০টা ৫৫ মিনিটে কাতার এয়ারলাইন্সে একটি বিমানে তার দেশ ছাড়ার কথা রয়েছে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বামী তারেক রহমানের সঙ্গে লন্ডনের উদ্দেশে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর বাংলাদেশ ছেড়েছিলেন ডা. জুবাইদা রহমান। স্বামী ও একমাত্র সন্তান জায়মা রহমানকে নিয়ে সেখানেই বসবাস করছিলেন তিনি। এরপর গত ৬ মে লন্ডনে চিকিৎসা নিতে যাওয়া শাশুড়ি বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরেন ডা. জুবাইদা রহমান।
এম জি