
করোনা ও ডেঙ্গু মোকাবিলায় জনগণের নিরাপত্তায় সরকারের কোনও কার্যকর উদ্যোগ নেই বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
বুধবার (১১ জুন) দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রুহুল কবীর রিজভী বলেন, সরকার জনগণের স্বাস্থ্যসুরক্ষায় ব্যর্থ। হাসপাতালগুলোতে করোনা ও ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় সরঞ্জাম নেই। তৃণমূল থেকেই এসব সরঞ্জামের ব্যবস্থা ও জরুরি উদ্যোগ নেয়ার তাগিদ জানাচ্ছি।
তিনি বলেন, গণতন্ত্রকে চিরস্থায়ী করতে আগামী ১৩ জুন প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডনে বৈঠক একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
বিএইচ