
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৃহস্পতিবার (১২ জুন) বেলা ১২টার দিকে গাজীপুরের সালনা হাইওয়ে থানা পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি।
লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরা সহজ হবে কিনা এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, উনার তো দেশে ফিরতে কোনো অসুবিধা নেই। উনি বাংলাদেশের নাগরিক, যেকোনো সময় ইচ্ছা করলেই দেশে ফিরতে পারেন।
সীমান্তে পুশইন ইস্যু প্রসঙ্গে তিনি বলেন, আমাদের বাংলাদেশি নাগরিক যদি তাদের দেশে (ভারত) থাকে, তাহলে অবশ্যই নেবো। কিন্তু এটার জন্য তাদের প্রোপার চ্যানেলে (নির্ধারিত প্রক্রিয়ায়) আসতে হবে। তারা (ভারত) এটা অনুসরণ না করে জঙ্গলে, রাস্তায় অমানবিকভাবে এমনটা করছে। আমাদের দিল্লির হাইকমিশনারকেও এটা বলা হয়েছে।
এম জি