
সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকার নবানিযুক্ত প্রিন্সিপাল অধ্যাপক মাওলানা মোহাম্মদ ওবায়দুল হককে সম্মাননা স্বারক প্রদান করেছে কুরআন মজলিস বাংলাদেশ।
সোমবার (১৭ জুন) সংগঠনটির কেন্দ্রীয় আমীর মাওলানা মো: এমদাদ উল্লাহর নেতৃত্বে সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকার প্রিন্সিপালের কার্যলয়ে সৌজন্য স্বাক্ষাতে মিলিত হন।
এতে উপস্থিত ছিলেন কুরআন মজলিস বাংলাদেশের সহ আমীর-১ মো: আ: ছাত্তার, সহ আমীর-২ মাওলানা হাফিজুর রহমান মল্লিক, মহাসচিব মাওলানা মুহাম্মাদ মহিউদ্দীন গাজী, যুগ্ন মহাসচিব-২ মাওলানা আবুল কালাম আজাদ সিরাজী, নির্বাহী সদস্য মাওলানা কামরুল ইসলাম, মাওলানা মো: আনওয়ার উল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার হেড মাওলানা অধ্যাপক মঞ্জুরুর রহমানসহ অনেক সুধীজন।
সভায় নবনিযুক্ত অধ্যক্ষ মহোদয়কে সম্মাননা স্বারক প্রদান করেন কুরআন মজলিস বাংলাদেশের আমীর ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
প্রিন্সিপাল অধ্যাপক মাওলানা মোহাম্মদ ওবায়দুল হক আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে বলেন, ১৭৮০ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানের হারানো গৌরব ফিরিয়ে আনার জন্য নব উদ্যমে সংস্কার কাজ চলছে। এ লক্ষ্যে প্রাক্তন ছাত্রদের একটি মিলনমেলা শীগ্রই আয়োজন করা হবে বলে তিনি জানান। এ ব্যাপারে তিনি সবার সহযোগিতা কামনা করেন। কুরআন মজলিস নেতৃবৃন্দ আলিয়া মাদরাসার উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতি কামনা করেন এবং যথাসম্ভব সার্বিক সহযোগিতর আশ্বাস প্রদান করেন। সভায় ৩৬ জুলাই গণআন্দোলনের স্মৃতি আলোচনা হয় এবং ছাত্রজনতার এ অভ্যুত্থানের সাফল্য কামনা করা হয়।
এম জি