
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তিকৃত পাঁচজন নবীন শিক্ষার্থীকে এককালীন ভর্তি সহায়তা প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
বুধবার (২৫ জুন) সংগঠনটির নেতৃবৃন্দের মাধ্যমে এ সহায়তা প্রদান করা হয়।
সংগঠনটির নেতারা জানান, মেধাবী কিন্তু আর্থিকভাবে পিছিয়ে থাকা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ সহজ করতেই এই উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
তারা আরও জানান, ছাত্রশিবির দীর্ঘদিন ধরে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর নানা কর্মসূচি পরিচালনা করে আসছে।
সংগঠনটি ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বলে প্রত্যয় ব্যক্ত করেন নেতারা।
বিএইচ