
জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, জামায়াতে ইসলামী জনগণের সমর্থন নিয়ে যদি ক্ষমতার আসনে আসীন হতে পারে, তাহলে জুলাই বিপ্লবের যোদ্ধা- শহীদদেরকে জাতীয় মর্যাদায় ভূষিত করা হবে।
রোববার (৬ জুলাই) দুপুরে জোহর নামাজ শেষে লক্ষ্মীপুর পৌর শহরের পুরাতন ডায়াবেটিক হাসপাতাল সংলগ্ন মসজিদে জুলাই শহীদ ও আহতদের স্মরণে আয়োজিত দোয়া অনুষ্ঠানে রেজাউল করিম এসব কথা বলেন। দোয়া পরিচালনা করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নাছির উদ্দিন মাহমুদ।
রেজাউল করিম বলেন, ছাত্র-সমাজের স্লোগান ছিল ‘উই ওয়ান্ট জাস্টিস’। জুলাইয়ের সেই জাস্টিস কেবলমাত্র আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র গঠনে সম্ভব।
এসময় জেলা জামায়াতের সেক্রেটারি এআর হাফিজ উল্যা, লক্ষ্মীপুর সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ মোরশেদ আল হিরু, লক্ষ্মীপুর পৌর জামায়াতের আমির আবুল ফারাহ নিশান ও সেক্রেটারি নুর মোহাম্মদ রাসেলসহ শতাধিক মুসল্লি উপস্থিত ছিলেন।
বিএইচ