রাজধানীর সুত্রাপুরে কাগজি টোলায় একটি বাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ শিশু আয়েশা (১) মারা গেছে। শিশুটির শরীরের ৬৩ শতাংশ দগ্ধ হয়েছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা। একই ঘটনায় পরিবারের আরো ৪ সদস্য চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে জাতীয় বার্ন ইনিস্টিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, সোমবার (১৪ জুলাই) দিবাগত রাত সাড়ে দশটার দিকে চিকিৎসাধীন অবস্থায় শিশু আয়েশা মারা যায়।
চিকিৎসাধীন বাকি চারজনের অবস্থাও আশংকাজনক বলে জানান এই চিকিৎসক।
এর আগে গত বৃহস্পতিবার (১১ জুলাই) দিবাগত রাত ১টার দিকে সুত্রাপুরের কাগজি টোলার একটি বাসায় আগুনের ঘটনায় ৫ জন দগ্ধ হয়।
এনজে