জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশ নির্মাণে সামনে আরেকটি লড়াই আসছে, সেই লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি। মুজিববাদ শেষ না হওয়া পর্যন্ত এনসিপির লড়াই চলবে।
শুক্রবার (১৮ জুলাই) দুপুরে মুন্সীগঞ্জে ‘জুলাই পদযাত্রায়’ এসব কথা বলেন তিনি। এসময় তিনি প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতের দাবিও জানান।
নতুন বাংলাদেশ বিনির্মাণের লড়াইয়ে মুন্সীগঞ্জবাসীকে পাশে চান জানিয়ে নাহিদ বলেন, গোপালগঞ্জে হামলা হয়েছে, কিন্তু আরও ১০ জায়গায় হামলা হলেও আমাদের দমন করা যাবে না।
মুন্সীগঞ্জের নদী ভাঙন, অবৈধ বালু দখলসহ নানা অনিয়ম বন্ধে কাজ করার আশ্বাস দেন এনসিপির আহ্বায়ক।
এম জি