
যারা পিআর চায় না তারা জাতির সঙ্গে প্রতারণা করে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।
শনিবার (১৯ জুলাই) বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমাবেশে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।
আখতার হোসেন বলেন, শুধু ক্ষমতার পালাবদলের জন্য অভুতৃথান হয় নাই। ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করে নতুন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্বাণের জন্য চব্বিশের জুলাই অভুত্থান হয়েছে। বাংলাদেশে শুধু নির্বাচন দিয়ে গনতন্ত্রকে সুরক্ষা দেওয়া সম্ভব নয়। ১৪,১৮,২৪ এর নির্বাচন গনতন্ত্রকে সুরক্ষা দিতে পারেনি। এদেশে গণতন্ত্রকে সুরক্ষা দিতে হলে মৌলিক সংস্কার করতে হবে। নির্বাচনে উচ্চ কক্ষে যারা পিআর চায় না তারা জাতির সঙ্গে প্রতারণা করে।
তিনি বলেন, 'এ দেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করবে জুলাই গণঅভ্যুত্থানে এটা আমাদের প্রত্যাশা। বাংলাদেশের মানুষের ওপরে আওয়ামী লীগ এবং তার দোসররা যে অপরাধ সংগঠিত করেছে সেটাকে যদি বিচারের আওতায় আনা না হয় তাহলে চব্বিশের শহীদদের সঙ্গে বেইমানি করা হবে।'
বিএইচ