
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ নিতে তার বাসায় গেছেন অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
রোববার (২০ জুলাই) দুপুরে তিনি ঢাকার বাসায় গিয়ে জামায়াত আমিরের সঙ্গে দেখা করেন।
সেখানে তিনি ডা. শফিকুর রহমানের বর্তমান শারীরিক অবস্থার খোঁজ নেন এবং দ্রুত আরোগ্যের জন্য দোয়া করেন।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরীর আমির ফখরুল ইসলাম এবং ঢাকা মহানগরী উত্তরের মেডিকেল থানা আমির ডা. খালিদুজ্জামান।
গতকাল শনিবার (১৯ জুলাই) রাতে হাসপাতাল থেকে বাসায় ফেরেন জামায়াত আমির। এর আগে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।
বিএইচ