শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
যাত্রাবাড়ীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৫
প্রকাশিত - ফেব্রুয়ারি ২২, ২০১৭ ১:১৯ পিএম


রাজধানীর যাত্রাবাড়ীতে একটি রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে পাঁচজন দগ্ধ হয়েছেন। বুধবার সকালে মাতয়াইল কোণাবাড়ীর মোমিনবাগ এলাকার রেড চিলি চাইনিজ রেস্টুরেন্টে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রেস্টুরেন্টে রান্না করার সময় গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। দগ্ধরা রান্না ঘরে কর্মরত ছিলেন। তাদের উদ্ধার করে ঢামেক হাসপতালে বার্ন ইউনিটে ভর্তি করানো হয়েছে। এরা হলেন, ফারুক (৪২), চান মিয়া (৬০), হারুন (৫০), ফেলানী (১৮) ও বেলাল (৫০)। এদের মধ্যে ফারুক ও চাঁন মিয়ার অবস্থা আশংকাজনক।
যাত্রীবাড়ীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.