
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্তি ঘোষণা করেছে বিএনপি।
মঙ্গলবার (২৯ জুলাই) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আজ মঙ্গলবার চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। খুব শিগগিরই নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ১২ জুলাই ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির কাউন্সিল অধিবেশনকে কেন্দ্র করে হানাহানি ও সংঘাতের ঘটনা ঘটে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এ ধরনের হিংসাত্মক ও অশোভন আচরণের সঙ্গে জড়িত থাকায় ঠাকুরগাঁও জেলাধীন বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট মো. সৈয়দ আলম এবং সাবেক সাধারণ সম্পাদক পদপ্রার্থী ড. টি এম মাহবুবুর রহমানের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এর আগে ২২ ডিসেম্বর ২০২০ গোলাম আকবর খন্দকারকে আহ্বায়ক ও ৪৩ জনকে সদস্য করে কমিটি গঠন করেছিল কেন্দ্রীয় বিএনপি। শুরুতে কমিটিতে কাউকে যুগ্ম আহ্বায়ক কিংবা সদস্যসচিব রাখা হয়নি। কমিটি গঠনের এক বছর সাত মাস পরে ২০ জুলাই ২০২২ সদস্যদের মধ্যে থেকে ৯ জনকে যুগ্ম আহ্বায়ক পদে অন্তর্ভুক্ত করে কেন্দ্রীয় বিএনপি।
বিএইচ