
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ছাত্রদলকে আস্তেধীরে যদি মনে করেন, তাহলে আজকে দেখে যান একটু। ছাত্রদল কতটা ঐক্যবদ্ধ তা আজকের সমাবেশে প্রমাণ হয়েছে।
রোববার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর শাহবাগে জুলাই গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের ‘ছাত্রসমাবেশে’ দেওয়া বক্তব্যে এ কথা বলেন তিনি।
শামসুজ্জামান দুদু বলেন, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি লন্ডনে তারেক রহমানের সঙ্গে ড. ইউনূসের যে বৈঠক হয়েছে, সেই বৈঠকের মাধ্যমে আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে।
এম জি