
‘জুলাই পুনর্জাগরণ’ ও ‘তারুণ্যের উৎসব -২০২৫’ উপলক্ষে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (৬ আগস্ট) সকাল ৯ টা ৪৫ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি কার্যালয় প্রাঙ্গনে কর্মসূচির সূচনা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। এসময় তিনি সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। পরে বিএসইসি কার্যালয়ের প্রাঙ্গনে বিএসইসির চেয়ারম্যানের নেতৃত্বে বৃক্ষরোপণ এবং বৃক্ষের চারা বিতরণ করা হয়।
কর্মসূচিতে বিএসইসি’র কমিশনারগণ, নির্বাহী পরিচালক, পরিচালকসহ বিএসইসি’র সকল কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।
বিএইচ