আবহাওয়া অধিদপ্তর সারাদেশে আগামী ২৪ ঘণ্টা বজ্রসহ বৃষ্টি ঝরতে পারে বলে আভাস দিয়েছে। একই সঙ্গে দেশের তিন বিভাগে ভারি বর্ষণ হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি তাপমাত্রা বেড়ে গরম অনুভূত হতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।
শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে ২২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
অন্যদিকে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, আগামী ১৩ আগস্টের দিকে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এনজে