কয়েক দিনের টানা বৃষ্টির ফলে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা (আইকিউএয়ার) সূচকে আজ রাজধানী ঢাকার বাতাসে দূষণের মাত্রা উল্লেখযোগ্যভাবে কমেছে। আজ রবিবার সকাল ১০টা ৯ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত বায়ুগুণমান সূচক অনুযায়ী, ঢাকার একিউআই স্কোর ছিল ৫০, যা ‘ভালো’ মানদণ্ডে পড়ে। আজ বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ঢাকা ৭৫তম অবস্থানে উঠে এসেছে।
এ ছাড়া আজ বায়ুদূষণে শীর্ষে রয়েছে কঙ্গোর কিনশাসা। ১৫৮ স্কোরে এই শহরের বাতাস অস্বাস্থ্যকর। ১৩৭ স্কোরে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ইন্দোনেশিয়ার জাকার্তা। এই শহরটির বাতাস আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর।
তালিকায় ১২৮ স্কোরে তৃতীয় অবস্থানে উঠে এসেছে ইন্দোনেশিয়ার মেদান শহর। চতুর্থ অবস্থানে বাহরাইনের মানামা। আজ এই শহরের স্কোর হচ্ছে ১২২। এ ছাড়া ১০৭ স্কোরে পঞ্চম অবস্থানে উঠে এসেছে ভারতের দিল্লি।
আজ এসব শহরের বাতাসও সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
এনজে