
শরি‘আহ্ ভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি. এর পরিচালনা পর্ষদের ৪১৭তম সভা গতকাল (১৬ সেপ্টেম্বর) ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল আজিজ।
সভায় অংশগ্রহণ করেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ কে এম আবদুল আলীম, পরিচালক অশোক কুমার সাহা, এস. এ. এম. হোসাইন, আলহাজ্ব মোহাম্মদ শামসুল আলম, ফেরদৌস আলী খান, অসিত কুমার সাহা, জাহিদুল আলম এবং স্বতন্ত্র পরিচালক গোলাম হাফিজ আহমেদ ও খন্দকার রুমী এহসানুল হক।
সভায় আরো অংশগ্রহণ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক মোঃ সিদ্দিকুর রহমান এবং কোম্পানি সেক্রেটারি মোঃ মিজানুর রহমান, এফসিএস।
এএ