শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
ইসলামী ব্যাংক বরিশাল জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত
প্রকাশিত - সেপ্টেম্বর ২২, ২০২৫ ৩:৫৮ পিএম

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর বরিশাল জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২০ সেপ্টেম্বর) ব্যাংকের বরিশাল শাখাপ্রাঙ্গণে অনুষ্ঠিত এ সম্মেলনে ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খাঁনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব ও স্বতন্ত্র পরিচালক মোঃ আবদুল জলিল।
স্বাগত বক্তব্য দেন বরিশাল জোনপ্রধান মোঃ সরোয়ার হোসাইন। সম্মেলনে জোনের অধীন শাখাসমূহের প্রধান, নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
এএ
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.