শনিবার, ১৮ জুলাই ২০২৬
মানব পাচার: উদ্ধার ৯, আটক ৯
প্রকাশিত - মার্চ ২২, ২০১৭ ২:১৬ পিএম

অবৈধভাবে মালয়েশিয়া ও সাইপ্রাস পাচারকালে রাজধানী থেকে নয় ব্যক্তিকে উদ্ধার করেছে র্যাব। এ সময় মানব পাচারকারী চক্রের সন্দেহভাজন নয় সদস্যকে আটক করা হয়েছে।
আজ বুধবার সকালে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মোবাইল ফোনের খুদে বার্তায় এই তথ্য জানানো হয়।খুদে বার্তায় বলা হয়, বিমানবন্দরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় র্যাব-৩ এই অভিযান চালায়। অবৈধভাবে মালয়েশিয়া ও সাইপ্রাস পাচারকালে নয় ব্যক্তিকে উদ্ধার করা হয়।র্যাবের ভাষ্য, অভিযানকালে মানব পাচারকারী চক্রের নয় সদস্যকে মুক্তিপণের টাকাসহ আটক করা হয়েছে। তাঁদের কাছ থেকে বিপুল পরিমাণ পাসপোর্ট, জাল ভিসা, জাল সিল ও জাল ভিসা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি র্যাব। আজ দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানোর কথা।
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.