রংপুরের ছয়টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৫-১১-০৪ ১০:৩০:১০


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে সম্ভাব্য চূড়ান্ত প্রার্থী ঘোষণা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থী তালিকা ঘোষণা করেন।

এতে রংপুরের ছয়টি আসনে মনোনীত প্রার্থীরা হলেন-রংপুর-১ আসনে মোকাররম হোসেন সুজন, রংপুর-২ আসনে মোহাম্মদ আলী সরকার, রংপুর-৩ আসনে সামসুজ্জামান সামু, রংপুর-৪ আসনে এমদাদুল হক ভরসা, রংপুর-৫ আসনে গোলাম রব্বানী এবং রংপুর-৬ আসনে সাইফুল ইসলাম।

রংপুর-৩ (সদর) ও রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের প্রার্থী সামসুজ্জামান সামু এবং গোলাম রব্বানী এবার প্রথমবারের মতো নির্বাচনে অংশগ্রহণ করবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন-বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী,  সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এ জেড এম জাহিদ হোসেন।

এনজে