৪১ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ

সানবিডি২৪ ডেস্ক প্রকাশ: ২০২৫-১১-০৪ ১৫:৩৪:৪২


সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য ৪১ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ৬৭ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (৪ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে তাদেরকে নিয়োগ দিয়ে আইন মন্ত্রণালয়ের সলিসিটর উইং থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে সই করেছেন সলিসিটর মো. মঞ্জুরুল হোসেন।

বিএইচ