কোনাবাড়ীতে ঝুট গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
জেলা প্রতিনিধি আপডেট: ২০২৫-১১-০৫ ১৩:০৭:৫৬

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় একটি ঝুটর গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট কাজ করছে।
বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৬ টার দিকে ওই ঝুট গোডাউন আগুন লাগে। কোনাবাড়ি মর্ডান ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর সাইফুল ইসলাম অগ্নিকান্ডের সত্যতা নিশ্চিত করেছেন।
কোনাবাড়ি মর্ডান ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, সকাল সাড়ে ৬ টার দিকে সিটি কর্পোরেশনের ১১নং ওয়ার্ডের বাবুর্চি মোড় কোনাবাড়ি (আমবাগ বার্বুচি মোড়) এলাকার বাহারের ঝুট গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে তারা ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে কোনাবাড়ি মর্ডাণ ফায়ার সার্ভিসের ২ ইউনিট এবং চৌরাস্তা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
তিনি আরো বলেন, ফায়ার সার্ভিসের মোট ৪টি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তাৎক্ষনিক আগুন লাগার কারণ জানাতে পারেননি। তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে।
টিএইচ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













