পরিবেশবান্ধব যানবাহন ব্যবস্থা প্রবর্তনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: উপদেষ্টা আদিলুর
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-১১-০৫ ১৪:০৩:২০
শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ‘বর্তমান সরকার গ্রিন মবিলিটি বা পরিবেশবান্ধব যানবাহন ব্যবস্থা প্রবর্তনে এবং আমাদের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।’
বুধবার (৫ নভেম্বর) টঙ্গীর এটলাস বাংলাদেশ লিমিটেডের কারখানা প্রাঙ্গণে ইলেকট্রিক মোটরসাইকেল বাজারজাত কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন আদিলুর রহমান খান। এর আয়োজন করে শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের নিয়ন্ত্রণাধীন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এটলাস বাংলাদেশ লিমিটেড (এবিএল)।
তিনি বলেন, ‘এটলাস বাংলাদেশের মতো একটি বিশ্বস্ত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ইলেকট্রিক ভেহিকেল সংক্রান্ত জাতীয় নীতি বাস্তবায়নে একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। এটি কেবল আমাদের কার্বন নিঃসরণ হ্রাস করবে এবং জীবাশ্ম জ্বালানির পেছনে ব্যয় হওয়া মূল্যবান বৈদেশিক মুদ্রা সাশ্রয় করবে তাই নয়, বরং এটি সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত ও পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা পৌঁছে দেবে।’
বিএইচ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













