সিরাজগঞ্জ ল’ ইয়ার্স কাউন্সিলের সভাপতি রফিকুল, সম্পাদক তালেব
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-১১-০৫ ১৯:৩৬:০৬

বাংলাদেশ ল’ ইয়ার্স কাউন্সিলের সিরাজগঞ্জ জেলা শাখার ২০২৬–২০২৭ মেয়াদের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। নতুন এ কমিটিতে মো. রফিকুল ইসলাম সেলিমকে সভাপতি এবং মো. আবু তালেব আকন্দ সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) সংগঠনটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, আলহাজ খন্দকার হাফিজুর রহমান, মো. আব্দুস সাত্তার মোল্লাহ ও মো. জালাল উদ্দিন মানিক সংগঠনটির উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।
এছাড়া নতুন কমিটিতে সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন, মো. মাহমুদুল হাসান সৈয়দ, সৈয়দ মুহাম্মদ আব্দুল মতিন, মো. মাসুদুর রহমান মাসুদ ও মো. আবুল কাশেম।
সহ-সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন- মো. খন্দকার মোজাম্মেল হক, মো. ডাজ উখিন এবং মো. সাইদুল ইসলাম খান।
সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন- মো. ছনরুল ইসলাম, আর সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. আব্দুল আওয়াল। অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. নাজিম উদ্দিন এবং প্রচার সম্পাদক হয়েছেন মুফতি মো. শহিদুল ইসলাম। দপ্তর সম্পাদক পদে রয়েছেন মো. শামিম হোসেন, তার সহকারী হিসেবে দায়িত্বে আছেন মো. ইমরুল হাসান ইমন।
এছাড়াও সমাজকল্যাণ সম্পাদক হয়েছেন মো. তারিকুল ইসলাম, মানবাধিকার সম্পাদক মো. মামুনুর রশিদ এবং আইন সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আমিনুল ইসলাম মল্লিক।
সংগঠনটির মহিলা সম্পাদিকার দায়িত্ব পেয়েছেন ইলোরা কাবেরী ইলা, আর সহ-মহিলা সম্পাদিকা হিসেবে দায়িত্ব পেয়েছেন মোছা. সিমু খাতুন।
বিএইচ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













