
বহুল আলোচিত নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে নবম দিনের আপিল শুনানি চলছে। আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি চলছে। শুনানি করছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘গণতন্ত্রকে সুসংহত করতে সংবিধানে যেকোনো পদক্ষেপ নেওয়া হলে তা মৌলিক কাঠামোর পরিপন্থী হবে না।
গতকাল (বুধবার, ৫ নভেম্বর) শুনানিতে তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করার রায় ছিল রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট।’
রায় বাতিল করে তত্ত্বাবধায়ক সরকার বহাল করার দাবি জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। তত্ত্বাবধায়ক সরকার রায় পরিবর্তন করে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক শাস্তিযোগ্য অপরাধ করেছেন। শুনানি শেষে সংবাদ সম্মেলনে পদ ছেড়ে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন অ্যাটর্নি জেনারেল।
এনজে