প্রবাসফেরত যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৫-১১-০৭ ০৯:৫৮:২০

খুলনায় রুপসায় প্রবাসফেরত সোহেল (৪০) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে উপজেলার ৩ নম্বর নৈহাটি ইউনিয়নের রহিমনগর গ্রামের মানিক সরদারের বালুর মাঠে এ ঘটনা ঘটে।
সোহেল রহিমনগর গ্রামের রুস্তম হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন পর প্রবাস থেকে দেশে ফিরেছেন।
এ বিষয়ে রূপসা থানার পরিদর্শক (তদন্ত) আ. সবুর খান জানান, সোহেল রুটি ও দই কেনার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন। দুর্বৃত্তদের ছোড়া আটটি গুলি তার শরীরের বিভিন্ন স্থানে লাগে। হত্যার কারণ উদঘাটন ও জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













