চিলমারীতে ডোবায় পড়ে ৩ শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৫-১১-০৭ ১৮:৪৬:৫৫


কুড়িগ্রামের চিলমারীতে আজ শুক্রবার দুপুরে বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে ইয়াছিন মিয়া (৩) না‌মের এক‌ শিশুর মৃত্যু হ‌য়ে‌ছে। শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার রমনা মডেল ইউনিয়নের জোড়গাছ বাজার এলাকায় এ ঘটনা ঘ‌টে।

মৃত শিশু‌টি ওই এলাকার হোসেন মিয়ার ছেলে।

এ বিষয়ে স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুরে শিশু ইয়াছিন বাড়ির পাশে খেলছিল।

একপর্যায়ে পরিবারের অজান্তে সে বাড়ির পেছনের একটি ডোবায় পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপ-প‌রিদর্শক (এসআই) ইয়া‌ছিন আলী ব‌লেন, ‘এই বিষ‌য়ে একটি ইউডি মামলা প্রক্রিয়াধীন।’

এনজে