
নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবির পৃথক তিন অভিযানে ১২৪ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ জন চোরাকারবারীকে আটক করা হয়েছে।
বিজিবি-১৪ সূত্রে জানা যায়, গত শনি ও রোববার মধ্যরাতে পৃথক অভিযানে পত্নীতলা ব্যাটালিয়ন বিজিবি-১৪ এর বস্তাবর এবং কালুপাড়া বিওপি কর্তৃক রুপনারায়নপুর ঝারকুড়ি এবং মড়লই এলাকায় তিনটি বিশেষ অভিযান পরিচালনা করে নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২টি মোটরসাইকেল, ৫টি মোবাইলসহ ৩ জন চোরাকারবারীকে আটক করে বিজিবি।
আটককৃতরা হলেন, ধামইরহাট উপজেলার রুপনারায়নপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে জিয়ারুল হক(৪০), আগ্রাদ্বিগুন গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে রবিউল ইসলাম(৪২), ননপুকুর গ্রামের মৃত আশরাফুলের ছেলে আমিনুল(৩৫)।
আটককৃত আসামীদের ধামইরহাট থানায় মামলা দায়ের পূর্বক ধামইরহাট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, গরু, মাদক ও অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত আছে।
এনজে