পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির শেয়ার লেনদেন সোমবার বন্ধ থাকবে। কোম্পানিগুলো হলো- ফরচুন, সেলকো ফার্মা ও গোল্ডেনসন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সোমবার কোম্পানি ৩টির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। এর আগে কোম্পানি ৩টি স্পট মার্কেটে লেনদেন শুরু করে।
রেকর্ড ডেটের কারণে সোমবার লেনদেন স্থগিত রাখবে কোম্পানি ৩টি। মঙ্গলবার কোম্পানি ৩টির লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।
এসকেএস