আজ ঢাকার বায়ুর মান ‘খুবই অস্বাস্থ্যকর’

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০২-০১ ০৮:৫১:১১


বায়ুর মান পর্যবেক্ষণকারি সংস্থা এয়ার ভিজুয়ালের এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী পুরো বিশ্বে বায়ুদূষণে আজ রোববার দ্বিতীয় শীর্ষ অবস্থানে রয়েছে ঢাকা। যুক্তরাষ্ট্রভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠানটির সূচক অনুযায়ী আজ সকাল সাড়ে ৮টা ২০ মিনিটের দিকে ঢাকার বায়ুর মান ছিল ২২৭।

বায়ুর এই মানকে ‘খুবই অস্বাস্থ্যকর’বলে গণ্য করা হয়।

এই সময়ে বায়ুদূষণে শীর্ষ অবস্থানে ছিল মিশরের রাজধানী কায়রো। শহরটির স্কোর ২৫২। আর ২১০ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে ছিল মঙ্গোলিয়ার উলানবাত্তার শহর। এরপরে তালিকায় যথাক্রমে রয়েছে ভারতের দিল্লি, পাকিস্তানের লাহোর, করাচি এবং কলকাতা।

এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, বায়ুর মান শূন্য থেকে ৫০ এর মধ্যে হলে তা ভালো, ৫১ থেকে ১০০ এর মধ্যে হলে মধ্যম মানের, ১০১ থেকে ১৫০ হলে সতর্কতামূলক, ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১ এর বেশি হলে চরম অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

এনজে