সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৭ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মোট ১ কোটি ৫৭ লাখ ৭২ হাজার ৩১৪ টি শেয়ার ১০১ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩১ কোটি ৮৫ লাখ ৮৯ হাজার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি জিকিউ বলপেনের ৭ কোটি ৩৩ লাখ ৯২ হাজার টাকার, দ্বিতীয় স্থানে সাউথইস্ট ব্যাংকের ৩ কোটি ০৫ লাখ ৫২ হাজার টাকার ও তৃতীয় স্থানে ট্রাস্ট ব্যাংকের ২ কোটি ৯৭ লাখ ৮০ হাজারটাকার শেয়ার লেনদেন হয়েছে।
এসকেএস