সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২৯০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক .০৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২১ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩৮৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৩১ টির, দর কমেছে ৯৪ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫৯ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ১৪১ কোটি ৯৮ লাখ টাকা।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৮১৭ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৫৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩১ টির, দর কমেছে ১১ টির এবং অপরিবর্তিত রয়েছে ১১ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ১ কোটি ৩৩ লাখ টাকা।
এসকেএস