সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৪৮ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মোট ৭০ লাখ ১ হাজার ৬৯৩ টি শেয়ার ৭৮ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৮ কোটি ৯৭ লাখ ৫৪ হাজার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি ফাইন ফুডসের ৪ কোটি ৯৮ লাখ ২১ হাজার টাকার, দ্বিতীয় স্থানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ৩ কোটি ৬৪ লাখ ২৫ হাজার টাকার ও তৃতীয় স্থানে লাভেলোর ২ কোটি ৩৮ লাখ ৩১ হাজার শেয়ার লেনদেন হয়েছে।
এসকেএস