সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৭ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মোট ৫৭ লাখ ৩১ হাজার ৮৭৪ টি শেয়ার ৫৯ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২২ কোটি ৬৮ লাখ ৪৫ হাজার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজের ৫ কোটি ৮৮ লাখ ৮০ হাজার টাকার, দ্বিতীয় স্থানে সিমটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ার লেনদেন হয়েছে ৪ কোটি ৭৯ লাখ ৮৩ হাজার টাকার ও তৃতীয় স্থানে নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের ২ কোটি ৩৯ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।