জায়ান ইবনে মোবারক, ধানমন্ডি গভার্নমেন্ট বয়েজ হাই স্কুলের বর্তমান ষষ্ঠ শ্রেণির ছাত্র, পাশাপাশি তিনি আলোহা গ্রাজুয়েট এবং ব্রিটিশ কাউন্সিলের নিয়মিত ছাত্র।তিনি একাধিক আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশগ্রহণ করে আমাদের গর্বিত করেছেন। জায়ান ২০২৫ সালের জুলাই মাসে বার্সিলোনায় একটি কোডিং অলিম্পিয়াডে অংশগ্রহণ করে সিলভার মেডেল অর্জন করেছিলেন, যা ছিল তার প্রথম আন্তর্জাতিক অভিজ্ঞতা। সম্প্রতি, তিনি আবারও নিও সায়েন্স অ্যান্ড কোডিং অলিম্পিয়াডে অংশগ্রহণ করেন, যা অনুষ্ঠিত হয় ৯ থেকে ১৬ ফেব্রুয়ারি ২০২৬ অরল্যান্ডো, ফ্লোরিডায়।
এই অলিম্পিয়াডে বিশ্বের মোট ২১টি দেশ থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। জায়ান শুধু গোল্ড মেডেলই অর্জন করেননি, বরং এই প্রতিযোগিতায় সেরা তিনজনের মধ্যে তৃতীয় স্থানও লাভ করেছেন। তার এই অসামান্য সাফল্য আমাদের দেশের গর্ব, এবং ভবিষ্যতে তার পথ আরও উজ্জ্বল হবে।
এনজে