সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এবি ব্যাংক পিএলসি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৫২ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৯৭৫ বারে ১ কোটি ৬৬ লাখ ৮৪ হাজার ৯৩৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১১ কোটি ৩৮ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা কেএন্ডকিউয়ের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৭৫ শতাংশ। কোম্পানিটি ৪ হাজার ২৮৮ বারে ৩ লাখ ৭৩ হাজার ৮১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৯ কোটি ২৫ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা এসিআইয়ের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৭১ শতাংশ। কোম্পানিটি ৪ হাজার ৪৫৪ বারে ১৫ কোটি ৫০ লাখ ৬২৯ হাজার ২২৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩৪ কোটি ৬৩ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –সোনারগাঁও টেক্সটাইলের ৭.৫৬ শতাংশ, লিমিটেড, প্রিমিয়ার ব্যাংকের ৭.০২ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৬.৪০ শতাংশ, এসিআই ফর্মুলেশননের ৬.৩১ শতাংশ, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ডের ৪.৭৬ শতাংশ, সানলাইফ ইন্স্যুরেন্সের ৪.৭৪ শতাংশ এবং স্যালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজের ৪.৭০ শতাংশ দর বেড়েছে।
এসকেএস