সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৪০ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মোট ৬১ লাখ ৪ হাজার ৩৫৭ টি শেয়ার ৭৬ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৭ কোটি ৭৭ লাখ ৮৩ হাজার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি সানলাইফ ইন্স্যুরেন্সের ২ কোটি ৪৩ লাখ ৯৫ হাজার টাকার, দ্বিতীয় স্থানে ফাইন ফুডসের ১ কোটি ৫৪ লাখ ৬৫ হাজার টাকার ও তৃতীয় স্থানে জেনারেল ইন্স্যুরেন্সের ১ কোটি ২৭ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এসকেএস