সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫০০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১০৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১০২ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩৭৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৫ টির, দর কমেছে ১৮৭ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৭৬ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ১৮৪ কোটি ৩৬ লাখ টাকা।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৩৯৮ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৭১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০ টির, দর কমেছে ৩৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ২ কোটি ৫ লাখ টাকা।
এসকেএস