গণমাধ্যমের ওপর নির্লজ্জ হস্তক্ষেপ করা হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন, বিরোধীদলীয় নেতা ও জামায়াতের ডা. আমির শফিকুর রহমান।
বৃহস্পতিবার মিরপুরে এতিমদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
দলীয় কারণে কারো ওপর যেন জুলুম না হয় সেদিকে সরকারকে নজর রাখার আহ্বান জানান শফিকুর রহমান।
তিনি বলেন, সরকারি দল ও বিরোধী দল মিলেমিশে দেশ চালাবে।
সরকার বিরোধীদলের পরামর্শ না মানলে সংসদে কঠোর প্রতিবাদ গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারী দেন তিনি।
তিনি বলেন, জামায়াত কোনোভাবে স্বাধীন সাংবাদিকতার ওপর হুমকি মেনে নেবে না।
এনজে