
বিদায়ী সপ্তাহে সূচকের মিশ্রাবস্থায় টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। সপ্তাহটিতে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এ সপ্তাহে ১ হাজার ৬০ কোটি টাকার বাজার মূলধন বেড়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৮ হাজার ৯৭৭ কোটি টাকা। যা সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে দাঁড়িয়েছে ৭ লাখ ১০ হাজার ৩৭ কোটি টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন ১ হাজার ৬০ কোটি টাকা বা দশমিক ১৫ শতাংশ বেড়েছে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে ৫ হাজার ২৫০ কোটি ২১ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে হয়েছিল ১ হাজার ৯১৪ কোটি ৮৫ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ৩ হাজার ৩৩৫ কোটি ৩৬ লাখ টাকা বেড়েছে।
সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৬৫ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে এবং ডিএসই-৩০ সূচক ৩৮পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৯৫ পয়েন্টে এবং ২ হাজার ৯৭ পয়েন্টে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৯ টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২০৩ টির, কমেছে ১৫৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩ টির শতাংশের শেয়ার ও ইউনিট দর।
এসকেএস