নড়াইলের সদর উপজেলার সিংগা গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের হামলায় ৪ জন নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া।
নিহতরা হলেন- খলিল (৬০), তাহাজ্জত (৩০), ওসি (৩০) ও ফেরদৌস (৪০)।
তারা সবাই একই এলাকার বাসিন্দা।
ওসি জানান, আজ সকালে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। এসময় ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারান। পরে হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যান
এনজে