সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় কমেছে বেড়েছেবেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩০৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৬০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২৮ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩৭৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮৬ টির, দর কমেছে ১১৩ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৭৬ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ১৩৬ কোটি ৬৩ লাখ টাকা।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৭৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৯৩৯ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৯৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩১ টির, দর কমেছে ৫৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ১১ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ১৩ কোটি ১৭ লাখ টাকা।
এসকেএস