ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৭টা থেকে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রেখেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
দৌলতদিয়া ঘাটে কর্মরত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডাব্লিউটিসি)-এর সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন ফেরি বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘন কুয়াশায় ফেরি সার্ভিস চালু রাখার বিশেষ কোনো ব্যবস্থা নেই।
তাই দুর্ঘটনা এড়াতে আজ সকাল সাড়ে ৭টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে সব ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এতে দৌলতদিয়া ঘাটে ফেরিপারের অপেক্ষায় যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ রাজধানীমুখী শতাধিক গাড়ি আটকা পড়েছে।
তিনি বলেন, ‘ঘন কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে।’
এনজে