ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান হামলার মধ্যে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম প্রধান স্তম্ভ ‘এএন/টিপিওয়াই-২’ রাডার ব্যবস্থা ধ্বংস করেছে ইরান। জর্ডানের মুয়াফফাক সালতি বিমানঘাঁটিতে অবস্থিত এই রাডারটির মূল্য প্রায় ৩০০ মিলিয়ন (৩০ কোটি) মার্কিন ডলার। সংশ্লিষ্ট মার্কিন কর্মকর্তার বরাতে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে প্রভাবশালী সংবাদমাধ্যম ব্লুমবার্গ।।
স্যাটেলাইট থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, যুদ্ধের প্রাথমিক দিনগুলোতে ইরানের নিখুঁত হামলায় আরটিএক্স করপোরেশনের তৈরি এই রাডার এবং এর আনুষঙ্গিক সরঞ্জামগুলো ধ্বংস হয়ে গেছে। এটি মূলত যুক্তরাষ্ট্রের অত্যন্ত উন্নত ‘থাড’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার চোখ হিসেবে কাজ করতো।
ফাউন্ডেশন ফর ডিফেন্স অফ ডেমোক্র্যাসিস (এফডিডি)-এর তথ্যমতে, গত ২৮ ফেব্রুয়ারি এবং ৩ মার্চ জর্ডানে দুটি ইরানি হামলা পরিচালিত হয়। যদিও প্রাথমিকভাবে সেগুলো প্রতিহত করার দাবি করা হয়েছিল, তবে এখন রাডার ধ্বংসের বিষয়টি প্রকাশ্যে আসায় মার্কিন সামরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠছে।
Iran has destroyed a key $300 million radar system crucial to directing US missile defense batteries in the Gulf that risks further straining the region’s ability to counter future attacks, according to a US official https://t.co/NFLtgVC2wT
— Bloomberg (@business) March 6, 2026
থিংকট্যাংকটির সেন্টার অন মিলিটারি অ্যান্ড পলিটিক্যাল পাওয়ারের উপপরিচালক রায়ান ব্রবস্ট বলেন, যদি সত্যিই থাড রাডার লক্ষ্য করে হামলা সফল হয়ে থাকে, তাহলে এটি এখন পর্যন্ত ইরানের সবচেয়ে সফল হামলাগুলোর একটি হিসেবে বিবেচিত হবে।
এনজে