সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতনে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১১০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৫৬পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩৮১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩০ টির, দর কমেছে ৩২৮ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৩ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ১৭৮ কোটি ৯ লাখ টাকা।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ২২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৬০০ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৫৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২ টির, দর কমেছে ৪০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ২ কোটি ৮০ লাখ টাকা।
এসকেএস