পুঁজিবাজারের তালিকাভুক্ত দেশের অন্যতম শীর্ষ বিমা প্রতিষ্ঠান ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড এ আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন করেছে। কোম্পানিটির কেন্দ্রীয় কার্যালয়ের কনফারেন্স হলে সকল কর্মী ও উর্ধ্বতন কর্মকর্তাগনের উপস্থিতিতে এ বছরের প্রতিপাদ্য “দাও, অর্জন করো - নারীর অগ্রগতির জন্য সহযোগিতা ও অংশগ্রহণ” বিষয়ের উপর সূচণা বক্তব্য রাখেন মিসেস জৈবুনারা, ইভিপি (অবলিখন)।
উল্লেখ; দেশের অন্যতম শীর্ষ বিমা প্রতিষ্ঠান ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডে কমপক্ষে ৭০% নারী কর্মী। সেই সকল নারীদেরকে শামিল করে ও তাদের সম্মানে ডেল্টা লাইফ “আন্তর্জাতিক নারী দিবস-২০২৬” উদযাপন করেছে।
প্রধান অতিথি কোম্পানীর পরিচালনা পর্ষদ এর সদস্য ও নির্বাহী কমিটির চেয়ারপারসন মিসেস আদিবা রহমান, (এসিআইআই-ইউকে) সকল নারী কর্মীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ডেল্টা লাইফ নারীদের জন্য কর্মপযোগী পরিবেশ তৈরী ও নারী ক্ষমতায়নে কাজ করে চলেছে”।
শুভেচ্ছা বক্তব্য রাখেন ডিএমডি ও সিএফও মিলটন বেপারি, এফসিএ, ডিএমডি ও গণ-গ্রামীণ বিমার প্রধান আনোয়ারুল হক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার সাধু, এফসিএমএ, এফসিএস।
নারীদের বক্তব্য, গিফট হ্যাম্পার প্রদান ও সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে অনুষ্ঠানের সভাপতি সহকারী ব্যবস্থাপনা পরিচালক ও একচ্যুয়ারী আফরিন হক, এফআইএএ, সিএফএ সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষনা করেন।