সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৩৬ পয়েন্টে।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৩৭৬ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৬৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩২ টির, দর কমেছে ২৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ১০ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৩ কোটি ৩০ লাখ টাকা।
এসকেএস