পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এক উদ্যোক্তা পরিচালক শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির উদ্যোক্তা পরিচালক নাইম হাসান ৪,৬৩,৬৮৭টি শেয়ার তার ভাই মহিম হাসানের (কোম্পানির উদ্যোক্তা পরিচালক) কাছে উপহার হিসেবে হস্তান্তর করেছেন।
ডিএসইর ট্রেডিং সিস্টেমের বাইরে শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন তিনি। এর আগে গত ২৫ ফেব্রুয়ারি তিনি শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছিলেন।
এসকেএস