পুঁজিবাজারের তালিকাভুক্ত কাগজ ও মুদ্রণ খাতের কোম্পানি বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ লিমিটেডের (সিআরএবি) রেটিং অনুযায়ী কোম্পানিটির দীর্ঘমেয়াদী “এ১ (এলআর) ও বি১ (এলআর)” এবং স্বল্প মেয়াদে “এসটি-৪, এসটি-৫” রেটিং করেছে।
কোম্পানিটির ৩০ জুন, ২০২৩, ২০২৪, ২০২৫ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ জানুয়ারি,২০২৬ পর্যন্ত ব্যাংক ঋণ এবং অন্যান্য তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
এসকেএস